ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

রাণীশংকৈলে পরিমাপে কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১৭৮১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে পরিমাপে কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পরিমাপে কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

রাণীশংকৈলে পরিমাপে কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি সরবরাহে অনিয়মের অভিযোগে এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশন-এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা মো. তানভীর আহমেদের সহায়তায় পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, এতে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি ভোক্তাদের কম দেওয়া হচ্ছিল।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

পড়ুন>>আওয়ামীলীগ নেতা জামিন ইস্যুতে হট্টগোলের ঘটনায় বিএনপি আইনজীবী নেতা গ্রেপ্তার

ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন এবং ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে মুচলেকাও নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানের ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জ্বালানি বিপণনে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পরিমাপে কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬