ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০১:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কনফারেন্স কক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর)সন্ধ্যা সাড়ে সাত টায় ঠাকুরগাঁও নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার দুটি প্রেসক্লাবের প্রায় ৪০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যসহ ইউএনও সভা সঞ্চালনা করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাধারণ সম্পাদক মো.বিপ্লব, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী ও একে আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, সোহরাব আলী, রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন প্রমূখ।

সাংবাদিকরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক উল্লেখিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেইসাথে তিনি জেলার শিক্ষা-সংস্কৃতি, আইনশৃঙ্খলা, পরিবেশ,ভূমি ব্যবস্থার উন্নয়ন, ক্যাসিনো জুয়া প্রতিরোধসহ বন্যপ্রাণি সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার কথা বলেন।

পড়ুন>>রাণীশংকৈলে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

এসব ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং তাদের যথাসাধ্য সহযোগিতা করার কথা বলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪