রাণীশংকৈলে এক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার   : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে এক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার   : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালের পার্বত্য অঞ্চলে হ্রদ ভাঙনের ঝুঁকি, ৫০ লাখ ঘনমিটার পানির আশঙ্কা জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাণীশংকৈলে এক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার  

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
রাণীশংকৈলে এক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার  

রাণীশংকৈলে এক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশের একটি আম গাছ থেকে সিরাজুল ইসলাম আকালু (৫৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রির ঝুলন্ত মরদের উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী ।

সোমবার (১২ আগস্ট)  সকালে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে তার মরদেহে উদ্ধার করা হয়। আকালু ওই এলাকার মৃত অগনুর ছেলে। থানা ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম আকালু দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন।

তিনি কাওকে না বলে প্রায় বাড়ি থেকে বের হয়ে যেতেন। গতকাল রোববার রাতে বাড়ির লোকদের অগোচরে কাউকে না জানিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। শেষে ভোর রাতে বাড়ীর সামনে একটি আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় তাকে দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ উদ্যোগে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে  সিরাজুল ইসলাম আকালুর মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা জানায় তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

পড়ুন>>সুনামগঞ্জে তিন স্থল শুল্ক স্টেশন বন্ধ: ব্যবসায়ী ও শ্রমিকরা বিপাকে

এই নিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!