ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে সোমবার(৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। রোববার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে।

চলবে পরদিন রাত অবধি। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। সকাল শুরু হয় বাণী অর্চনা। পুরোহিতের মন্ত্রে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে  বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’-এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পূজার আচার পালন ভক্তরা।

পড়ুন>> সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন সরস্বতী পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আনোয়ার

সংকল্প করে ভক্তরা দেন পুষ্পাঞ্জলি। তাদের বিশ্বাস দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে পূজা মন্ডপে বিদ্যারদেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়। পূজা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্কুল-কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক, ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন। মূল পূজা দুপুরে অনুষ্ঠিত হয়।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক বিশ্বনাথ রায়, সফিকুল আলম ও শাহ আলম, সংগীত বিদ্যালয়ের সম্পদক অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণ, জামাযাত নেতা মোকাররম হোসেন, সানরাইজ কে.জি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, নাট্যকার জালালউদ্দিন জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অর্পণ চক্রবর্তী।

পড়ুন

সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক। পরে অতিথিসহ সকলকে আপ্যায়ন করা হয়। এছাড়াও পৌর শহরের হাটখোলা দুর্গা মন্দির, বসাকপাড়া, সাহাপাড়া, গোবিন্দ মন্দির, কলেজ পাড়া, জুগিপাড়া, গন্ডাবাড়ি বাচোর, গুয়াগাঁও সহ বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

পূজার অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

রাণীশংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন,সরস্বতী পূজা গতবারের চেয়ে এবারে বৃদ্ধি পেয়েছে জাঁকজমক ভাবে পূজা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

আপডেট সময় : ১১:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫