রাণীনগরে জুয়ার আসরে থেকে ইউ’পি মেম্বারসহ আটক-৯ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে জুয়ার আসরে থেকে ইউ’পি মেম্বারসহ আটক-৯ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা

রাণীনগরে জুয়ার আসরে থেকে ইউ’পি মেম্বারসহ আটক-৯

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
রাণীনগরে জুয়ার আসরে থেকে ইউ’পি মেম্বারসহ আটক-৯

নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয়  ইউ’পি মেম্বারসহ ৯জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিকের বাড়ী থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫), একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯), খাজের আলীর ছেলে দুলাল হোসেন(৪০), মজিবুর প্রামানিকের ছেলে চঞ্চল প্রামানিক(৪৮), জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০), তছির উদ্দীনের ছেলে জুয়ের হোসেন (৪৪), অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮), আশরাফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০) কে আটক করা হয়।

আটককালে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরংঞ্জাম ও নগদ ২৮হাজার ৯২০টাকা জব্দ করা হয়।

এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!