রাজারহাটে বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত
- আপডেট সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে রাজারহাটে বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছে।
উপজেলার চাকিরপাশা দাখিল মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে দুই শ্রেনি কক্ষের ৯ জন মাদরাসার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন, আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।এরা সবাই রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের চাকিরপাশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
চাকিরপাশা দাখিল মাদরাসার সুপার মাওলানা মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণীর প্রায় ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ জন মাতরাসার শিক্ষার্থী হাসপাতালে আসলে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করি।
আহতদের মধ্যে ৭জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। এই ৯ জনের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রেখেছি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরের দিকে হটাৎ বজ্রপাতে মাদরাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে।
তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























