কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ চাপায় অটো রিক্সার আরোহী ১জন নিহত ও ৬জন আহত হয়েছে।
আজ (৪ জুলাই) মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজারহাট উপজেলার মিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে। গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উলিপুরগামী একটি পিকআপভ্যান রাজারহাটগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় অটোরিকশাযাত্রী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও ৬ জন।
তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
Leave a Reply