রাজারহাটে তালাবদ্ধ ঘরে আগুনে শিশু পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজারহাটে তালাবদ্ধ ঘরে আগুনে শিশু পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

রাজারহাটে তালাবদ্ধ ঘরে আগুনে শিশু পুড়ে ছাই

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
রাজারহাটে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে নিহত শিশু আইরিন (ইনসেটে)

 

রাজারহাটে তালাবদ্ধ ঘরে আগুনে শিশু পুড়ে ছাই

 

রাজারহাটে আগুনে পুড়ে বাড়ি ভুষ্মিভুত, ঘরের ভিতর তালাবদ্ধ শিশু পুড়ে ছাই।

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে বাড়ি ভুষ্মিভুত, ঘরের ভিতর তালাবদ্ধ শিশু পুড়ে ছাই

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে আগুনে একটি বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এসময় ঘরের ভিতর তালাবদ্ধ থাকা আইরিন নামে ৫ বছরের এক শিশু আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আলামিন।

শুক্রবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১ টা৷র দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।

পড়ুন>> সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করার কথা জানায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!