ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের নৌকার মাঝি হচ্ছেন যারা

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের নৌকার মাঝি হচ্ছেন যারা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের নৌকার মাঝি হচ্ছেন যারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। এই দুই বিভাগের ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে সংসদীয় মনোনয়ন বোর্ড। প্রার্থীর তেমন কোনো বড় পরিবর্তন আসছে না বলে জানা গেছে। অধিকাংশ আসনে বর্তমান সংসদ সদস্যদেরই বাছাই করা হয়েছে বলে সূত্র জানায়।

বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে।

বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে সংসদীয় মনোনয়ন বোর্ড। কিছু বর্তমান এমপি বাদ পড়েছেন। প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাদের বাছাই করা হয়েছে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শনিবার নাম প্রকাশ করা হবে।

সূত্র বলছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসনে নির্বাচিত করা হয়। আগের দুই নির্বাচনে শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি নির্বাচিত হন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পরিবর্তে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী এবার মনোনয়ন পাচ্ছেন।

পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন বোর্ডের সদস্য ও বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

দিনাজপুরের ছয়টি আসনে কোনো পরিবর্তন হয়নি। দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে বর্তমান হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৩ আসনে আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান এবং দিনাজপুর-৬ আসনে শিবলী-সাদীক নৌকা প্রতীক পাচ্ছেন।

নীলফামারী-২ আসনে দলীয় টিকিট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন পেয়েছেন দলীয় টিকিট।

লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

কুড়িগ্রাম-৩ আসনে এম এ মতিন, কুড়িগ্রাম-৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান মনোনয়ন পাচ্ছেন।

সূত্র জানায়, জয়পুরহাট-২ আসনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৪ আসনে এমাদ উদ্দিন, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল নৌকার মাঝি হচ্ছেন।

রাজশাহী-৩ আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-১ আসনে শিহেদুল ইসলাম (বকুল), নাটোর-৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল আজিজ মনোনয়ন পাচ্ছেন।

সূত্র আরও জানায়, সিরাজগঞ্জ-৪ আসনে তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনে আবদুল মমিন মণ্ডল, পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৩ আসনে মকবুল হোসেন, পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস এবং পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স নৌকা প্রতীক পাচ্ছেন।  তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের নৌকার মাঝি হচ্ছেন যারা

আপডেট সময় : ০৭:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩