সংবাদ শিরোনাম :
রংপুর সমাবেশ সফল করতে নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর মিছিল
নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১১৯৬৮ বার পড়া হয়েছে
রংপুর সমাবেশ সফল করতে নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে ৮জুলাই বুধবার বিকেলে কলেজ মোড় হতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান্ডে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল মাস্টার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া প্রমুখ।
পড়ুন>> কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি: শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধকরণসহ সারা দেশে জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করার আহবান জানান।
Facebook Comments Box




















