ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে অটোরিকসা চালক মামুন

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • আপডেট সময় : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে অটোরিকসা চালক মামুন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে অটোরিকসা চালক মামুন।

রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অটোরিকসা চালক আব্দুল খালেক (মামুন)। অটোরিকসা চালিয়ে উপার্জিত অর্থের কিছু অংশ পরিবারের কাজে ব্যয় করে এবং কিছু অংশ অসহায়-দরিদ্র মানুষের জন্য রেখে দেন।

এভাবেই জমানো অর্থ দিয়ে শীতবস্ত্র ক্রয় করে তা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন তিনি। ‘‘সেবাই আমাদের লক্ষ’’ এই শ্লোগানকে সামনে রেখে এন.আর. চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের সৌজন‍্যে রবিবার (১৭ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের বটতলা এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রামপুরা উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ও ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আনোয়ারী লাকী, প্রকৌশলী রাধানাথ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছায়া রানী দাস, সমাজ সেবক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ, সমাজ সেবক

জোছনা বেগম, মেছতাহুন নাহার ইতি, সত্য গোপাল অধিকারী, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মিল-চাতাল ব্যবসায়ী মাসুদ মিয়া, ব্যবসায়ী রফিকুজ্জামান সুমন, সমির কৃষ্ণ রায়, আসাদুজ্জামান আঙ্গুর, সোহেল ইসলাম, হাফিজুল ইসলাম।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য মামুনকে সাধুবাদ জানান।

অটোরিকসা চালক আব্দুল খালেক (মামুন) এর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা।কিন্তু স্বীকৃতি না মেলায় পরবর্তীতে তার মৃত্যু হলে তিনি দাফন কাজের অর্থ ম্যানেজ করতে পারেনি। সেই উপলব্ধি থেকেই আজকে মামুন মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন ডাইরি। অস্বচ্ছল পরিবারের কেউ মারা গেলে দাফনের খরচাপাতি দিয়ে সর্বদাই সহযোগিতা করে আসছেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরের অসহায়-শীতার্ত মানুষের পাশে অটোরিকসা চালক মামুন

আপডেট সময় : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩