ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার ব্যালন ডি’অর এবং সারাবিশ্বের ক্রীড়াঙ্গনের আজকের সংবাদ ডাক্তার-প্রকৌশলী থেকে পিএইচডি ৩০ ধরনের ডিগ্রিধারী প্রাথমিকের শিক্ষকতায় ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে হতাহত ৪

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৭:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে হতাহত ৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে গুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। খবর বাপসনিউজ।

মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের বলেছেন, গোলাগুলির ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ অন্য একজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে।

এই ঘটনার উদ্দেশ্য এখনও অজানা।গোমেজ বলেন, ‘এটি বিশৃঙ্খল ঘটনা। গোলাগুলির সময় লোকেরা পালিয়ে গিয়েছিল। তারা আতঙ্কিত ছিল। শপিংমলে গুলি চালানো হলে তা আতঙ্কের সৃষ্টি করবেই।’

রয়টার্স বলছে, পুলিশ এই ঘটনাকে এখনও সক্রিয় বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে।

নিউজ ভিডিওতে ঘটনাস্থলের পার্কিং লটে পুলিশের টহল গাড়ির ভিড় দেখা গেছে।

আহতদের অবস্থা সম্পর্কে নিজের কাছে কোনও তথ্য নেই উল্লেখ করে গোমেজ বলেছেন, ‘কর্মীরা মলটি পরিষ্কার করছে। তারা সাক্ষীও সংগ্রহ করছে। ঘটনাস্থলটি শপিংমল হওয়ায় এটি বড় ঘটনা। তাই এই কাজে সময় লাগবে।

উল্লেখ্য, ওয়ালমার্ট স্টোরের পাশে অবস্থিত সিয়েলা ভিসতা নামক এই শপিংমলে ২০১৯ সালের ৩ আগস্ট ২৩ জনকে গুলি করে হত্যা করে একজন বন্দুকধারী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে হতাহত ৪”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে হতাহত ৪

আপডেট সময় : ০৭:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩