ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

যাত্রী ছাড়াই মিতালী ট্রেন ফেরত গেল ভারতে

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

যাত্রী ছাড়াই মিতালী ট্রেন ফেরত গেল ভারতে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রী ছাড়াই মিতালী ট্রেন ফেরত গেল ভারতে

যাত্রী ছাড়াই মিতালী ট্রেন ফেরত গেল ভারত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস পর ভারতে ফিরে গেছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেন। তবে তাতে ছিল না কোনো যাত্রী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ি প্রবেশ করে ট্রেনটি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়েছিল ট্রেনটি। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করা এই ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দীর্ঘ পাঁচ মাস পর কোনো যাত্রী ছাড়াই জীর্ণ ধুলোমাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে মিতালী এক্সপ্রেস। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়ে ছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই মিতালি এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকায় রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে।

কিন্তু দেশের অস্থিতিশীল প্রেক্ষাপটে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনে আটকে যায় ট্রেনটি। গত ৯ ডিসেম্বর দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই ভারতের কোটি টাকার এই ট্রেনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১০ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন দিয়ে মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলি হলদিবাড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন সেটিকে পৌঁছে দিয়ে আবার চিলাহাটিতে ফিরে আসে। আর সেখান থেকে ট্রেনটি ভারতীয় ইঞ্জিন দিয়ে হলদিবাড়ি স্টেশনের মেইনটেইনেন্স শেডে ট্রেনটি নিয়ে যায়।

সূত্রটি আরও জানায়, ২০২২ সালের ১ জুন উদ্বোধনের পর মিতালি এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুঁড়ি থেকে সপ্তাহে রোববার ও বুধবার ভারতীয় সময় বেলা পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১০টায় পৌঁছে।

এদিকে, ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুঁড়ি স্টেশনে পৌঁছায় সকাল ৭টায়। সকালে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত দিয়ে মিতালী এক্সপ্রেস ভারতে প্রবেশ করে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে। আবার ভারতে মিতালির বগিগুলো হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটি চিলাহাটিতে ফিরে আসে।

চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার হায়দার আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালি এক্সপ্রেস ঢাকায় আটকে ছিল। প্রায় পাঁচ মাস পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল ১০ ডিসেম্বর সকাল ৭টার দিকে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ভারতের ছয়জন স্টাফকে তাদের ট্রেনটির ৪টি এসি বার্থ, ৪টি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার বুঝিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর আবার চালু হওয়া মিতালি এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাত্রী ছাড়াই মিতালী ট্রেন ফেরত গেল ভারতে

আপডেট সময় : ০৭:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪