ময়মনসিংহে জোড়াখুনের মুলহোতা গ্রেফতার : আদালতে স্বীকারোক্তি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ময়মনসিংহে জোড়াখুনের মুলহোতা গ্রেফতার : আদালতে স্বীকারোক্তি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ময়মনসিংহে জোড়াখুনের মুলহোতা গ্রেফতার : আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
ময়মনসিংহে জোড়াখুনের মুলহোতা গ্রেফতার : আদালতে স্বীকারোক্তি

ময়মনসিংহে সদর উপজেলার চুরখাই এলাকার জোড়া খুনের মুলহোতাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সকাল পর্যন্ত একটানা অভিযান চালিয়ে খুলনার সোনাডাঙ্গা ও রাজধানীর মোহাম্মদপুর বছিলা বস্তি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, জাহাবুব সরকার জাফর ও মাহাবুর। এর আগে এ হত্যাকান্ডে আরো চারজনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির আজ বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গত এক ফেব্রুয়ারী জমি পরিমাপকে কেন্দ্র করে জেলা সদরের চুরখাই এলাকায় পিতা-পুত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে।

এ সময় আরো চারজন গুরুতর হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ৭ জনকে আসামী করে নিহতের ছেলে রিফাত বাদী হয়ে মামলা নং- ৬, তাং- ০৩/০২/২০২৩ ইং, ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬ (২)/৩৪ পেনাল কোড দায়ের করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, মামলাটি কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন ওয়াজেদ আলী তদন্ত করছেন।

এর আগে কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার, রিয়াদ, মোঃ নাইম হোসেন ও কামাল ড্রাইভারের স্ত্রী জাহানারাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকিরের তত্ত্ববধানে অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াজেদ আলী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্ত কর্মকর্তা মঙ্গলবার অভিযান পরিচালনা করে খুলনার সোনাডাঙ্গা থেকে জাহাবুব সরকার জাফর এবং ঢাকার মোহাম্মদপুর বছিলা বস্তি থেকে মাহাবুরকে গ্রেফতার করে।

পরে তাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। ব্রিফিংকালে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, আজনবুধবার জাহাবুব সরকার জাফরকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

এছাড়া মাহাবুরকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!