মৌলভীবাজারের জুড়ীতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মৌলভীবাজারের জুড়ীতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

মৌলভীবাজারের জুড়ীতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজার থেকে মো. জাকির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
মৌলভীবাজারের জুড়ীতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুল মজিদ  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন নং- ২৫/২০২৩ইং (জুড়ী) দাখিলের প্রেক্ষিতে ১৪৪ দ্বারা জারি করেছে পুলিশ।

পিটিশনে তিনি উল্লেখ করেন তার পিতা আব্দুল গফুর ধামাই মৌজা টি এস্টেট শিলঘাট গার্ডেন, জেএলনং – সাবেক- ১৪৪, বর্তমানে- ৫৪, এস, এ খতিয়ান নং ২৯০, আর, এস ফাইনাল খতিয়ান নং- ৫৪ ,এস ,এ দাগ নং- ৫৩৭, ৫৩৮,৫৩৪ ,আর, এস দাগ নং -৫৯০। রকম -আমন পরিমাণ ১৩ শতক খরিদা সূত্রে ও তার মাতা জবেদা খাতুন মৌরসী ফরায়েজ সূত্রে মালিক।

আব্দুল মজিদের প্রতিবেশী একই গ্রামের মৃত আব্দুল হাসিম এর পুত্র শফিক মিয়া (৩৮), ও মৃত মনু মিয়ার পুত্র  মো খালেক মিয়া (২০), ইউনুস মিয়া (৩০), মালেক মিয়া (২২), সাইমন মিয়া (২০) ,এর  সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে ।

প্রতিপক্ষের লোকজন তফসিল বর্ণিত ভূমি দখলের পায়তারা লিপ্ত রয়েছে। ভূমি দখলের জন্য তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে । আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জন্য  জুড়ী থানার ওসিকে নির্দেশ প্রদান করে। 

আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ( ২৫ জানুয়ারি) জুড়ী থানার এসআই (নিরস্ত্র) মো সুরুজ আলী ঘটনাস্থলে গিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন ।

এবং  উভয় পক্ষকে ভূমির মালিকানা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!