ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

মোহনগঞ্জে ট্রেনে দুই পা কাটা যুবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বারহাট্টা (নেত্রকোনা ) থেকে জিয়াউল হক
  • আপডেট সময় : ০৭:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে

মোহনগঞ্জে ট্রেনে দুই পা কাটা যুবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে দুই পা কাটা যুবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে ইয়াসিন আরাফাত (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ স্টেশনের পশ্চিমে শহরের কাজিয়াটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত মোহনগঞ্জ পৌরশহরের রাউৎপাড়া এলাকার সাইদুজ্জামান বাবুলের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আহত আরাফাতকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে ঢোকার আগে কাজিয়াটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আরাফাত।

তাতে তাঁর দুই পা উরু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফজলুর রহমান আরও বলেন, লাশ ময়মনসিংহ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে, আরাফাত কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যে কারণে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনগঞ্জে ট্রেনে দুই পা কাটা যুবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩