মোরেলগঞ্জ খাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
- আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ খাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইভল্ভ প্রকল্প , ডরপ এর উদ্যোগে রোববার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের নীচ তলায় এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা হাওলাদার, মো. মশিউর রহমান, মো, নাসির হাওলাদার, মো. বিটুল বিশ্বাস, আবুল হোসেন হৃদয় মো. আলমগীর হোসনে, জাহানারা বেগম, শাহিনুর বেগম, নাছিমা আক্তার, ইউপি সচিব মো. হাবিবুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় আলোচনা করেন।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো সকল বিদ্যালয় স্যানিটারি ন্যাপকিন রাখা, ইউনিয়নের রাস্তার দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচী, নারী উন্নয়নে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ও বেকার যুবকদের আইটি প্রশিক্ষণ প্রদান ইত্যাদি বিষয়ক তুলে ধরা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























