সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় চুরি
মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
- আপডেট সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে থাকা এজেন্ট শাখা মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে।
অজ্ঞাত চোরেরা ভবনটির শাটার, গ্লাসের দরজা ও লোহার লকার ভেঙ্গে নগদ ৮ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে দাবি করেছেন মালিক পক্ষ।
শাখাটিতে কর্মরত মালিক পক্ষের পরিচালক মো. নাইম রাকিব বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৮ টার দিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে গিয়ে দেখেন সকল তালা ভাঙ্গা। টাকা ও স্বর্ণালংকার নেই।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























