মুক্তির আগেই শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সন্মাননা পেলো " কাঠ গোলাপ " : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মুক্তির আগেই শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সন্মাননা পেলো " কাঠ গোলাপ " : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

মুক্তির আগেই শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সন্মাননা পেলো ” কাঠ গোলাপ “

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
মুক্তির আগেই শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সন্মাননা পেলো " কাঠ গোলাপ "

মুক্তির আগেই শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সন্মাননা পেলো ” কাঠ গোলাপ ” । কাঠগোলাপ সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে। এমনটি আশা করছেন সিনেমামোদীরা।

ভারতের তামিলনাড়ুতে শেষ হলো ” শান্তা দেব ফিল্ম ফেস্টিভ্যালু ‘ -২০২৩। গত শনিবার শেষ হয় এই ফেস্টিভ্যাল।

এই ফেস্টিভ্যালে জুরি বোর্ড সন্মাননা পেয়েছে ‘কাঠগোলাপ’। শান্তা দেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইট দেখে খবরটি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার  ১৮ সেপ্টেম্বর তাঁর ফেসবুক আইডিতে এর সত্যতা নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ফরমান আলী। এর আগে গত ৫ আগস্ট ভারতের জাগরণী ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির।

সেন্সরবোর্ডে জমা হওয়া সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে।

এ ব্যাপারে ফরমান আলী বলেন, ভারতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব শান্তা দেব ফিল্ম ফেস্টিভ্যাল। অত্যন্ত সুসংগঠিত জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য সেখানে নির্বাচিত হতে হয়। সেই ধাপ পেরিয়ে সেখানে জুরি বোর্ড সন্মাননা পেয়েছে আমাদের ‘ কাঠগোলাপ ‘।

তিনি আরো বলেন, এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করবো বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম।

তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। আমার বিশ্বাস ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাহিয়ান বেলাল।

‘কাঠগোলাপ’ সিনেমায় অভিনয় করেছেন- সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!