সংবাদ শিরোনাম :
মান্দায় ট্রাক্টরের চাপায় চালক নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ফেরিঘাট ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টরের চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বানডুবি এলাকা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে নিয়ামতপুর উপজেলার কালামারা এলাকায় যাচ্ছিলেন।
পথে ফেরিঘাট ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তার ধারে ট্রাক্টরটি চালু অবস্থায় রেখে প্রস্রাব করার জন্য রাস্তার নিচে যান। ট্রাক্টরটি সঠিকভাবে না রাখায় সেটি গড়িয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পড়ুন>>গোপালগঞ্জে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























