নওগাঁ মান্দায় পূর্ব শত্রুতার জেরে রাস্তা অবরোধ ও হামলা। এতে ১ জন আহত হয়েছেন।
উপজেলার গণেশপুর ইউপি’র সাতবাড়িয়া গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ আহত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল সালাম, রহমত আলি, আলতাব হোসেনের সাথে জমি নিয়ে নুরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
ইতিপূর্বে বাদী জহরুল ইসলামের স্ত্রী কে শ্লীলতাহানি করার দায়ে নওগাঁ নারী ও শিশু নির্যাতন আইনে রহমত ও আলতাব হোসেনকে আসামি করেন। সেই মামলা চলমান রয়েছে।
প্রতিপক্ষরা এই মামলা তুলা নেওয়ার জন্য ভয়ভীতি দেখায়, এমতাবস্থায় গত ২ আগস্ট বেলা ১১ টার দিকে বাদীর ভোগদখলীয় সম্পত্তি থেকে রোপণকৃত ৮ টি বনজ গাছ সন্ত্রাসী কায়দায় কেটে নিয়ে এবং তাদের চলাচল রাস্তা বন্ধ করে দেয় তারা।
অভিযুক্ত আব্দুল সালামের সাথে কথা তিনি জানান, বার-বার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং মারধর ও গাছ কাটার সকল বিষয় এড়িয়েও যান।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজি জানান,এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন আহতের স্বজনেরা। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply