মান্দায় জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ ইউপি চেয়ারম্যানের
- আপডেট সময় : ১০:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৪২৩ বার পড়া হয়েছে
মান্দায় জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ ইউপি চেয়ারম্যানের
মান্দায় ৩নং পরানপুর ইউপি চেয়ারম্যানকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে- এমন অভিযোগ করেন ভুক্তভোগী চেয়ারম্যান ।
নওগাঁর মান্দায় ৩নং পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমানকে একদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন এর সমন্বয়ক দাবি করে ইউনিয়ন পরিষদের নানান অনিয়ম ও দুর্নীতির কথা ও অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক ইউপি চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ২০২১ সালে ১৮ই নভেম্বর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হই এবং নিয়মিত সুনামের শহীত ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছি ।
কিন্তু হঠাৎ করে, গত ২২/৮/২৪ তারিখে আমার ইউনিয়ন পরিষদের কক্ষে আমার দায়িত্ব পালন করা অবস্থায় আনুমানিক সকাল ১০ঃ০০ টার সময় হঠাৎ করে আমার রুমের ভিতর ২০ থেকে ৩০ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে আমাকে নানা রকম প্রশ্ন ভয় ভীতি দেখানো শুরু করে ।
একপর্যায়ে তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে আমরা যেটা করতে বলব ঠিক সেটাই করবি না করলে বিষয়টা ভালো হবে না। পরক্ষণে আমার ইউনিয়ন পরিষদের সচিব এর কক্ষে গিয়ে ৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের একটি প্যাড নিয়ে এসে আমাকে জোরপূর্বক প্যাডে আমার পদত্যাগের বিষয়ে কিছু লিখতে বলে ।
আমি নিজের প্রাণনাশের ভয়ে ভিত হয়ে নিজের জীবন রক্ষার্থে তাদের কথামতো আমার ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির শিকার হয়ে তাদের কথামতো পদত্যাগ পত্র লিখে দিয়েছি । কিন্তু আমি কারো বরাবর কোন কিছুই লিখে দেইনি ওটা একটা খোলা কাগজ ছিল মাত্র ।
পরে পরিস্থিতি খুব খারাপের দিকে যখন যায় তখন সেনাবাহিনী আমাকে উদ্ধার করে ( ইউ,এন,ও) স্যারের চেম্বারে নিয়ে যায়। এবং (ইউ,এন,ও) স্যার যখন আমাকে উক্ত লিখিত কাগজ সম্পর্কে জানতে চাইলে আমি বলি আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে উক্ত কাগজে স্বাক্ষর নেওয়া হয় ।
এই খোলা কাগজ যেটা আমি কারো বরাবর লিখিনি , (ইউএন,ও) স্যার গ্রহন করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছে তবে এ বিষয়ে আমি নিজেই জেলা প্রশাসক বরাবরসহ অন্যান্য দপ্তরে লিখিত ভাবে বাদী হয়ে জোরপূর্বক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করানোর বিষয়ে অভিযোগ দিয়েছি ।
পদত্যাগের বিষয় জানতে চাইলে, মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরাম এর সাধারণ সম্পাদক চেয়ারম্যান এস,এম গোলাম আজমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, মাহফুজুর রহমান, উজ্জ্বল ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, সে যদি কোন অপরাধ করে থাকে তাহলে প্রশাসন বরাবর অভিযোগ করলে প্রশাসনে সেই ব্যবস্থা নিবে আইন সবার জন্য সমান।
পদত্যাগ পত্র প্রসঙ্গে মান্দা উপজেলার নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা পদত্যাগ পত্র আমি পেয়েছি কিন্তু পদত্যাগ পত্র আমার বরাবর লেখেনি তিনি, সেই পদত্যাগ পত্র আমি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।

























