মানিকগঞ্জের ঘিওরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী
সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি কেন্দ্রঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ৮ এপ্রিলে শনিবার বিকেলে ঘিওর উপজেলায় বালিয়াখোড়াতে বিএনপি’র অবস্থান কর্মসূচীত পালিত হয়।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামানের সভাপতিত্বে ও ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াজেদ আলী মিষ্টারের সঞ্চালনায় কর্মসূচিত নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও
মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
উপজেলা বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি তোজাম্মেল হক তোজা,
জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার , জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার তুহিন,
ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া,
উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবু কায়সার রেজা, ঘিওর উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান, সদস্য-সচিব ছানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজ প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























