ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৯০৯০ বার পড়া হয়েছে

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুনের লেলিহান শিখা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

পড়ুন>> সুনামগঞ্জ সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে প্রকল্প সংলগ্ন এলাকার অনেক বাসিন্দা ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকার ভেতরে প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকায় আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৭:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬