মহাদেবপুরে ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন: ইউএনও বরাবর অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মহাদেবপুরে ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন: ইউএনও বরাবর অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

মহাদেবপুরে ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন: ইউএনও বরাবর অভিযোগ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
মহাদেবপুরে ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন: ইউএনও বরাবর অভিযোগ

মহাদেবপুরে ফুটপাত দখল করে টিনের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন: ইউএনও বরাবর অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাস্ট্যান্ড মাছের মোড় এলাকায় মাহি স্টোর দোকানের মালিক মকবুল ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান করায় পথচারীদের চলাচলে বিঘ্নের সৃষ্টি করছে। অবৈধ দখল মুক্ত করতে গত ২২ সেক্টেম্বর সকালে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এক সচেতন যুবক আব্দুল কুদ্দুস। তিনি নওগাঁ সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার নুরুল আনোয়ারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাহি স্টোরের মালিক মকবুল ফুটপাত দখল করে ফুটপাতের উপরে টিনের চাল ব্যবহার করে নিচে জুসের বোতল এবং পানির বোতলের স্তুপ করে রাখে। জনগণের চলাচলের রাস্তাতে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। এতে করে পথচারীদের চলাচলে বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, গত ১৭সেক্টেম্বর সকালে আব্দুল কুদ্দুস মাহি স্টোরের পাশে সেলুনে সেফ করতে যাওয়ার সময় দখলকৃত জুসের ও পানির বোতলের নিচে রাস্তায় মোটরসাইকেল রাখলে মকবুল গালিগালাজ করতে থাকে। কথাকাটাকাটির এক পর্যায়ে মকবুল, আব্দুল কুদ্দুসকে মোটরসাইকেল না সরালে পুড়িয়ে দেওয়ার এবং প্রাণ নাশের হুমকি দেন।

পড়ুন>>জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ড. ইউনুস

এব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!