সংবাদ শিরোনাম :
মহম্মদপুর পাট ক্ষেতে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুরে পাট ক্ষেতে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
২ জুলাই রবিবার রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের পলাশবাড়ীয়া বাজার সংলগ্ন ঈদগার আশেপাশে পাট ক্ষেতে এ ঘটনাটি ঘটেছে।
ধর্ষণের বিষয়টি জানাজানি হলে তিন জন
পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় মহম্মদপুর থানা পুলিশ। ভুক্তভোগী কিশোরীর গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
ভুক্তভোগী কিশোরী জানান, দীর্ঘদিন নানা-রকম প্রলোভন দেখিয়ে আশরাফুল নাম করে একটি ছেলে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।রবিবার রাতে আশরাফুল ওরফে আশরাফের খালাতো ভাই পরিচয়ে খাইরুল নাম করে একজন আমাকে ভ্যানযোগে পলাশবাড়িয়া বাজার সংলগ্ন ঈদগার কাছে নিয়ে যায়।
এসময় আমাকে একা পেয়ে, আসকার (২৫), পিতা-আকবর, গ্রাম- মৌলভী জোকা, খাইরুল শেখ (৩৫), পিতা-শামস শেখ,আলআমিন (৩২) পিতা-জাহিদ মোল্লা, গ্রাম-মৌলভী জোকা আরও একজনসহ চার যুবক জোরপূর্বকভাবে পাট ক্ষেতে নিয়ে যায়। এরপর সংঘবদ্ধভাবে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























