মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে মগরাহাট পশ্চিমকে উন্নয়ন করতে চলেছে দুই কান্ডারি
- আপডেট সময় : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
লক্ষ মানুষের আশির্বাদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে মগরাহাট পশ্চিমকে উন্নয়ন করতে চলেছে দুই কান্ডারি
গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত নির্বাচনে ৩৩টি, পঞ্চায়েত সমিতির মধ্যে একা তৃনমূল দল পায় ৩০টি আসন। বামফ্রন্টের পক্ষে যায় দুই একটি আসন। বি জে পি দল দখল করে দুটি আসন। এরপর মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড দখল রাখতে মরিয়া চেষ্টা করে বর্তমান বিধায়ক ঘনিষ্ঠ তৃনমূল দলের পঞ্চায়েত সমিতির সদস্যরা।
তাদের পরিকল্পনাকে বাস্তবায়নে রূপ দেবার চেষ্টার আগে তৃনমূল দলের অন্যতম পোড় খাওয়া নেতা সাবেক মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার নেতৃত্ব শুরু ব্লক উন্নয়ন বোর্ড দখল করার খেলা।
এই খেলায় জয় পায় মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সাবেক সহসভাপতি শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি, তৃনমূল দলের অন্যতম জননেতা শওকত মোল্লা, তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী র ঘনিষ্ঠ, মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম অবজারভার পশ্চিম বাংলার শিক্ষক নেতা মইদুল ইসলাম ঘনিষ্ঠ ইমরান হাসান মোল্লা।
তাদের চেষ্টায় মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা ও সাবেক মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন তার ঘনিষ্ঠদের নিয়ে বোর্ড গঠন করেন।
সেখানে দেখা যায় মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক ঘনিষ্ঠদের {৩৩-৩) ভোটের মাধ্যমে হারিয়ে জয়ী হয় মানবেন্দ্র মন্ডল ও ইমরান হাসান মোল্লার ঘনিষ্ঠরা। মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নির্বাচিত হন শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন হাজী মোবারক মোল্লা।
পরবর্তীতে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দপ্তর নিয়ে ফের ভোটাভুটিতে জয়ী হয় বিধায়ক বিরোধীরা। সেখানে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও সড়ক পরিবহন ব্যবস্থার দায়িত্ব পান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান ও লড়াকু নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের দায়িত্ব পান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা ও লড়াকু তৃনমূল দলের নেতা মানবেন্দ্র মন্ডল।
সেই সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক ও ক্রিয়া দপ্তর পান সাগিরা শবনম, কৃষি ও সেচ প্রকল্প দপ্তর পান আনজুয়ারা বেগম, মৎস্য ও পশুপালন দপ্তর পান ওয়াশিম হালদার, নারী ও শিশুকল্যাণ দপ্তর পান পারভীন সুলতানা, বিদুৎ পান, খাদ্য পান মানবেন্দ্র মন্ডল ও ইমরান হাসান মোল্লার ঘনিষ্ঠরা।
এরপর বর্তমান মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুইজন মিলে নতুন করে লক্ষ লক্ষ মানুষের জন্য উন্মুক্ত উন্নয়নের দ্বার খুলে দিতে চলেছে। আগামী দিনে মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলেছে তার বাস্তবায়নে রূপ রূপ দিতে বদ্ধপরিকর হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















