সুনামগঞ্জের মধ্যনগরে স্টিলবডি নৌকা ও ভারতীয় চিনিসহ ৩জনকে আটক করা হয়েছে।
মধ্যনগরে পৃথক দুটি অভিযানে চোরাই পথে আসা ভারতীয় চিনি ও একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ তিন চোরাকারবারিকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।
আজ (৩১আগস্ট) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) এমরান হোসেন এর নির্দেশে, এসআই মশিউর রহমান এর নেতৃত্বে, এসআই রফিজুল ইসলাম, এএসআই কাজল মিয়া, এএসআই আব্দুল আজিমসহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায়, চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে, ভোর সাড়ে পাঁচটায় মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ হইতে পাইকুরাটি ইউনিয়নের বরাদ্দকৃত ১টি (এলজিএসপি-৩)এর স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা আটক করে।
গ্রেফতারকৃতরা হল ধর্মপাশা উপজেলার হাওর রাজাপুরের তাজ্জত আলী তালুকদারের ছেলে রনি মিয়া(৩৫)এবং রায়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে এরশাদ মিয়া(৪০)।
পড়ুন>>রিজভী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
একই দিনে ভোর ছয় টায় অন্য একটি পৃথক অভিযানে মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা কীর্তনছড়া গ্রামের একটি বসতঘর তল্লাশি করে ভারতীয় ৩০বস্তা চিনি উদ্ধারপুর্বক জব্দ করে,বাঙ্গালভিটা গ্রামের আবুল হোসেন এর ছেলে আবুল হাসেম(৪০)কে গ্রেফতার করে।
এ ছাড়াও মাদক ব্যবসায়ী ও চোরা চালানীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
[…] […]