ভোলায় র্যাবের হাতে জ্বীনের বাদশা আটক
- আপডেট সময় : ০৬:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৩৪৮ বার পড়া হয়েছে
ভোলায় র্যাবের হাতে জ্বীনের বাদশা আটক হয়েছে। আটকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া।এই প্রতারক জিনের বাদশাকে আটক করেছে র্যাব-৮।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব।এ অভিযানেই “জিনের বাদশাকে আটক করেন।
তারা জিনের বাদশার পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র্যাব-৮, বরিশাল এর গোচরিভূত হয়।
র্যাবের তদন্ত
এ বিষয়ে ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ০০০৫ ঘঠিকায় র্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া জিনের বাদশা পরিচয় দানকারী মাওলানা কামরুজ্জামান কালা হুজুর (জিনের বাদশা) আসল নাম মোঃ নাজিম উদ্দিন হাওলাদার (২৫), পিতা- মোঃ নিরব হাওলাদার, মাতা- জরিনা বেগম, সাং- চকডোসা (ওয়ার্ড নং-০৮), থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা’কে গ্রেফতার করে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ-৬,৬০০/- টাকা উদ্ধার করা হয়।
জানুন>> মানুষের মতো এক বিরল প্রাণীর দেখা মিলল!
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























