কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এর সঙ্গে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক শামসুজ্জোহা সুজন, মাইটিভির উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল, দৈনিক সংগ্রাম ও বিডি২৪লাইভ প্রতিনিধি মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, মোকলেছুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনসহ অন্যরা।
বক্তারা ভূরুঙ্গামারীতে মাদক নির্মূল, শিক্ষার মানোন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, মিনি স্টেডিয়াম নির্মাণ, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং সোনাহাট স্থলবন্দরের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এসময় প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারীর রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি কাজ করে যাবেন। পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। কুড়িগ্রাম-১ আসনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতাও কামনা করেন সংসদ সদস্য।
Leave a Reply