ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের

ভূরুঙ্গামারীর সীমান্তে লাগানো সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীর সীমান্তে লাগানো সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীর সীমান্তে লাগানো সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্য রেখায় স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বিএসএফ ক্যামেরাটি অপসারণ করে। সিসি ক্যামেরা অপসারণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।

 পড়ুন>> পদ্মার চরে বাথান থেকে গবাদিপশু ডাকাতি: সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য দৌলতপুরে

গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে দক্ষিণ বাঁশজানী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর সাব পিলার ৯ সংলগ্ন শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুখ করে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গারাল ঝোরা ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

ক্যামেরা স্থাপনের পর থেকে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সিসি ক্যামেরা অপসারণ না করায় গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরা অপসারণের আশ্বাস প্রদান করে এবং মধ্যরাতে তা অপসারণ করে।

বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। অপরদিকে ভারতীয় বিএসএফের প্রতিনিধিত্ব করেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর সীমান্তে লাগানো সিসি ক্যামেরা অপসারণ করেছে বিএসএফ

আপডেট সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫