ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ভূরুঙ্গামারীতে হাটশেডের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৫০৪৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে হাটশেডের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন এমপি আনোয়ারুল ইসলাম।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে হাটশেডের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইফাদ সহায়তাপুষ্ট “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীল বৃদ্ধি (প্রভাতি)” শীর্ষক প্রকল্পের আওতায় পাটেশ্বরী (ফুটানী) বাজার উন্নয়ন কাজ (হাটশেড) নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এর আগে বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

পড়ুন>> হাওর বাঁধে মাটিচাপায় নিহত পরিবারের পাশে এমপি কামরুল

এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন, ভূমি উপসহকারী কর্মকর্তা রিয়াজুল হক ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারে চেহারা পাল্টে যাবে। ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ী সহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।

পড়ুন>> আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩২

উপজেলা প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০৫ জন এলসিএস কর্মীর মাধ্যমে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৩টি হাট শেড, ২শ ৪৬ মিটার রাস্তা, ২শ ৮৪ স্কয়ার মিটার প্ল্যাটফর্ম ও ২টি শৌচাগার নির্মান করা হবে।

এছাড়া স্ট্রিট লাইট ৫টি, একটি নলকুপ ও ২ টি গাছের চারা রোপণ করা হবে। এটি বাস্তবায়িত হলে বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য সম্মত পরিবেশে বিকিকিনি করতে পারবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে হাটশেডের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

আপডেট সময় : ১১:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬