ভূরুঙ্গামারীতে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৪৭৫ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভূরুঙ্গামারী শাখার আয়োজনে ‘সার্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫ টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শাখা প্রাঙ্গণে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভূরুঙ্গামারী শাখার ব্যবস্থাপক ও ফাস্ট এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী ও ওসি নজরুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদরাসার আরবি প্রভাষক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুল আলম।
এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান সরকার, আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী প্রমুখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন নাগেশ্বরী উপ-শাখার ইনচার্জ ও ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান।
এতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেত্ববৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ীগণ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিসহ প্রায় পাঁচ শতাধিক লোক উক্ত ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























