ভূরুঙ্গামারীতে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী জুবায়েরকে গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী জুবায়েরকে গ্রেফতার
ভূরুঙ্গামারীতে মহানবী (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী জুবায়েরকে গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৩ অক্টোবর ২০২৪ সকালে মোঃ জুবায়ের ইসলাম সাজু নামের একজন তার ফেসবুক আইডি ‘অবুঝ বালক’ জুবায়ের আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।
পড়ুন>>কুড়িগ্রামে মহানবীকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার
পরবর্তীতে ঐ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হলে কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭:৩০ টার সময় মহানবী(সাঃ)কে কটুক্তিকারী মো: জুবায়ের ইসলাম সাজু (২৫)কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো: জুবায়ের ইসলাম সাজু ভূরুঙ্গামারী উপজেলাধীন পাথরডুবি ইউপির বাঁশজানি এলাকার বাসিন্দা।
এসময় ভুরুঙ্গামারীর বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা থানা গেটে উপস্থিত হয়ে মহানবীকে কটুক্তিকারী জুবায়ের ইসলাম সাজুর ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় মৃত্যু দন্ডসহ সর্বোচ্চ শাস্তি দাবী করেন ।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সর্বোচ্চ শাস্তি বিধানে ব্যবস্থা নিবেন বলে উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে ওই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।























