ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ফাঁসি দিয়ে আত্মহত্যা

 

 

ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে আত্মহত্যা

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায়।

 

 

জানা যায়, বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২ টার সময় নিজ ঘরে আড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মৃত ছোরাপ ব্যাপারীর ছেলে নুর ইসলাম (৩৫)।

 

 

নুর ইসলামের ছেলে জানান, ঘুম থেকে উঠে বাবাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দড়ি কেটে নিচে নামানোর পর চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।

পড়ুন>> সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। সে পেশায় ছিলেন একজন জেলে, নদী থেকে মাছ ধরে বিক্রি করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসারে সহযোগিতার জন্য ১২ বছর বয়সী ছেলে পাটেশ্বরী বাজারে একটি চায়ের দোকানে কাজ করতেন।

 

 

 

ছেলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুর ইসলামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দড়ির স্পষ্ট দাগ রয়েছে।

 

পুলিশ তদন্ত করতে হাসপাতালে গেলে পারিবারিক কলহ বা ঋণের বিষয় জানতে চায়। এ সময় স্ত্রী জানান, তিনি তালিমে (ধর্মীয় শিক্ষা) ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। স্বামীর সম্পর্কে বলেন, “তিনি খুব ভালো মানুষ ছিলেন, তবে যা মনে চাইত, তাই করতেন।”

 

 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করতেছি। তদন্ত শেষে বলা যাবে কি ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউ ডি মামলা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!