ভূরুঙ্গামারীতে প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলনকারী ৪ ড্রেজার জব্দ
- আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৬৯৩৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ
ভূরুঙ্গামারীতে প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলনকারী ৪ ড্রেজার জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যায়। পরে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়।
পড়ন>> ভূরুঙ্গামারীতে এলসিএস সদস্যের লভ্যাংশ বিতরণ
সম্প্রতি দুধকুমার নদে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুধকুমার নদ থেকে অবাধে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। অবৈধ বালু উত্তোলনের স্থানসংলগ্ন নদীতীরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে শূন্য দশমিক পাঁচ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ করছে। অবৈধ ড্রেজার ব্যবহারের কারণে নবনির্মিত প্রকল্পটি হুমকির মুখে পড়ে। পাশাপাশি নদীপাড়ের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কাও দেখা দেয়।
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী মহলের কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন অভিযান পরিচালনা করে।
পড়ুন>> নওগাঁতে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করলেন জেলা প্রশাসন
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, অভিযানকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























