ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাপায়  নিহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাপায়  নিহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাপায়  নিহত-১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাপায়  নিহত-১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাপায়  নিহত-১

ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক মারাত্মক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবকের নাম বিপুল মিয়া ওরফে বিপ্লব (২০)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষ্মী মোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত যুবক একই গ্রামের সোবাহান আলীর ছেলে রাহাত মিয়া (১৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে দুই যুবক বাড়ি থেকে বেড়িয়ে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌছলে স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি পিছন থেকে  চাপা দিলে মোটরসাইকেলের চালক বিপ্লব ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলে থাকা অপর যুবক পা ভেঙ্গে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহত যুবককে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে এলাকাবাসী সোনাহাট সেতুর পূর্ব পাড়ে ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!