ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে

ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঘরের ভিতরে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঘরের ভিতরে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঘরের ভিতরে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে এস এন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলেছে। এছাড়া বাসের ধাক্কায় এক ব্যক্তির ঘরের টিনের চাল ও বেড়াও ভেঙে যায়।

রোববার সকাল ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলারা জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতির ঘনআমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাস চালকের সহকারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসএন পরিবহনের একটি বাস ঢাকা থেকে ৪–৫ জন যাত্রী নিয়ে আসছিল। বাসটি আইকুমারীভাতি এলাকায় পৌঁছালে সড়কের পূর্ব পাশে যেতে থাকে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা যাত্রী ছাউনিতে ধাক্কা দিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। এর পাশেই আব্দুল জলিল নামের এক ব্যক্তির ঘরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে যায়। পাশপাশি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ঘটনার সময় ওই ঘরে কেউ ছিলেন না।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আব্দুল জলিল বলেন, ‘সকাল ৭টার দিকে এস এন নামের একটি বাস আমার ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে ফেলে।’

এস এন পরিবহনের ভূরুঙ্গামারী কাউন্টার ম্যানেজার জাকির বলেন, ‘বাসের হেলপার কুদ্দুস (৩৬) মারাত্মক আহত হয়েছেন। তিনি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।’

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, বাসের ধাক্কায় যাত্রী ছাউনি ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। বাসের ধাক্কায় ঘর ক্ষতিগ্রস্ত হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঘরের ভিতরে

আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪