ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা
ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা

 

 

ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা

 

ভূরুঙ্গামারীতে নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

 

এসময় ফুলেল শুভেচ্ছা জানাতে পাথরডুবি ও বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে আন্ধারীঝাড় ও শিলখুড়ি ইউনিয়নের নেতাকর্মীরাও একইভাবে নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন।

 

 

দীর্ঘদিনের প্রতীক্ষার পর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রতিদিনই শত শত নেতাকর্মী নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে আসছেন।

পড়ুন>> সাতক্ষীরায় শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ওয়াদুদ, শাখাওয়াত হোসেন তৌহিদ, ইছাহাক আলী, মো. মোখলেছুর রহমান, মো. খলিলুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সদস্য কাজী মো. নিজাম উদ্দিন, মো. কামরুল হাসানসহ নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

 

সভায় সঞ্চালনা করেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ওয়াদুদ ও সদস্য কাজী নিজাম উদ্দিন। বক্তারা কুড়িগ্রাম জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দলের ভেতরে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কুড়িগ্রাম-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করা আমাদের প্রধান দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্লোগানে মুখরিত পরিবেশে সমাপ্তি ঘটে পরিচিতি সভার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!