সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৫৫০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























