ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৫:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীর কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার তুলে দিচ্ছেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার প্রদানের আয়োজনে করে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

পড়ুন>>মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা

বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম।
উপজেলা থেকে ২০২২ সালের এসএসসি ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত কৃতি শিক্ষার্থী বর্ষা মনি ও ইয়ানুর জামান হিমেল জানায়, উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) আমাদেরকে আগামীতে আরও ভালো ফলাফল করতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে উৎসাহী হয় সেজন্য উপজেলা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড (ইউবিএসএ) প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, বলদিয়া কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ লুৎফর রহমান, কাজী নিজাম উদ্দিন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৫:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫