ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান

 

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 

শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।

 

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু।

পড়ুন>>কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভীড়

 

আলোচনা শেষে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

 

এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার তার বক্তেব্য বলেন, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না। মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি সীমান্তবর্তী ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সাংবাদিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!