ভূরুঙ্গামারীতে এসএসসি ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে এসএসসি ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি’র সময়নিষ্ঠা বিষয়ক প্রকল্প “মুভমেন্ট ফর পাংচুয়ালিটি”র আয়োজনে এসএসসি ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সময়নিষ্ঠ সমাজ গঠনে তরুণদের ভূমিকা ও এসএসসি পরবর্তী দিকনির্দেশনা তুলে ধরতে শুক্রবার সকালে উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড দিনাজপুরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামানিক, প্রধান সমন্বয়ক ডা. প্রফেসর মিফতাউল ইসলাম মিলন, সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, আজিজুর রহমান সরকার, অধ্যক্ষ বাবুল আক্তার ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোজাহার উল আলম।
পড়ুন>>জেলায় এসএসসির শীর্ষে আন্ধারীঝাড়ের আপন এর পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম জেলা প্রশাসক
সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফকরুজ্জামান জেট, খোরশেদ আলম লিমন ও মিমতাউল ইসলাম মাহিন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে সাদমান হাবিব ও আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























