ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ভূরুঙ্গামারীতে অসহযোগ কর্মসূচিতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ২০ মোটর সাইকেলে আগুন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অসহযোগ কর্মসূচিতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ২০ মোটর সাইকেলে আগুন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অসহযোগ কর্মসূচিতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ২০ মোটর সাইকেলে আগুন

সারা দেশের ন‍্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবি ও অসহযোগ আন্দোলনের মিছিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত ও আওয়ামীলীগ নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েক হাজার শিক্ষার্থী তাদের দাবির স্বপক্ষে একটি মিছিল নিয়ে জামতলা মোড় হয়ে সাদ্দাম মোড়ে পৌছলে একদল দুস্কৃতিকারী মিছিলে হামলা করে।

এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে মিছিলটি পুনরায় জামতলা মোড়ে আসলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের হামলায় শিকার হয়। এসময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়। পরে উত্তেজিত জনতা আওয়ামীলীগ নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্ট গানের গুলি ছোড়ে। এতে ১৫ জন গুলি বিদ্ধ হয় এবং ৮জন পুলিশ সদস্য আহত হয়। পরে আন্দোলন কারিরা ভূরুঙ্গামারী থানা ঘেরাও করে ইট পাটকেল ছোড়ে। এঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম জানান, হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ওসি রুহুল আমিন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। কতটি টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা হিসাব করে বলতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অসহযোগ কর্মসূচিতে ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ২০ মোটর সাইকেলে আগুন

আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪