ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে হুমকির মুখে বাজারের হাট সেড, নদীপাড়ের কয়েকটি পরিবার।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর বিরুদ্ধে। বালু উত্তলনে হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, নদীতীরের কয়েকটি পরিবার। এলাকাবাসীর অভিযোগ বালু উত্তোলন বন্ধ করতে বারবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ হয়নি বালু উত্তোলন।

পড়ুন>> ২৭ জুন ২০২৫ শুক্রবার; আবহাওয়ার পুর্বাভাস: দেশজুড়ে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে প্রকাশ্যে পাইপ লাইন সমৃদ্ধ ুঅবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী।

নদী পাড়ের বাসিন্দা রেজিয়া বেগম বলেন, নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে। বালু তুলতে নিষেধ করা হচ্ছে কিন্তু বালু তোলা বন্ধ হচ্ছে না।

আরেক বাসিন্দা মলিদা বেগম বলেন, এভাবে বালু তুললে আমাদের বাড়ি ভেঙ্গে নদীতে চলে যাবে। তারা আরো বলেন, স্থানীয় প্রশাসনের চোখের সামনে বিএনপির নেতা এভাবে বালু তুলে বিক্রি করছে মনে হয় এদেশে কোন আইনকানুন নাই। তদন্ত করে বালু সন্ত্রাসীদের আইনের আওতায় নেয়ার দাবি স্থানীয়দের।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট নতুন হাটসেড, নদীপাড়ের বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে।

বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী প্রথমে সংবাদ কর্মীদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, নদীর দুই পাড়ের জমি আমাদের তাই বালু তুলে বিক্রি করছি।

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়াারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানানেই।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, বালু তোলার খবর পেয়েছি দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫