ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু

ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৫১৬ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি স্কুল ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন।

এজন্য এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা ব্যবস্থাপনা তথ্য প্রক্রিয়া সেলে (ইএমআইএস) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা তথ্য প্রক্রিয়া সেলে (এমইএমআইএস) পাঠাতে পারছেন না।

জানা গেছে, এসএসসি  প্রশ্ন ফাঁসের দায়ে গত ২২ সেপ্টেম্বর ভুরুঙ্গামারী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান সাময়িক বরখাস্ত করা হন। এরপর থেকে এমপিও প্রত্যাশী শিক্ষক কর্মচারীরদের এমপিওভুক্তির আবেদন  করেও লাভ হচ্ছে না।
শিক্ষকরা উচ্চতর স্কেল প্রাপ্তির যোগ্যতা অর্জন করেও  তাদের উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন  করেও কাজে আসছেনা। আবেদন গুলো প্রায় দুই মাস যাবৎ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেই আটকে রয়েছে। এছাড়াও সকল প্রকার সংশোধনী করা সম্ভব হচ্ছে না।
 ভূরুঙ্গামারী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম পরিচালনার জন্য একজন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তাকে যথাযথ ক্ষমতা দেয়নি। এতে এমপিওভুক্তি, উচ্চতর স্কেল প্রাপ্তি ও বিভিন্ন সংশোধনীর আবেদন সমুহ তিনি জেলা শিক্ষা অফিসারের দপ্তরসহ মাদরাসা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে পারছেন না।

মাদরাসার কর্মচারী মাহাবুব বলেন, চাকরি করি কিন্তু এখনো বেতন পাচ্ছি না। বেতনে পেতে এমপিওভুক্তির আবেদন করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় এমপিওভুক্তির আবেদন সামনের দিকে অগ্রসর হচ্ছে না।

উচ্চতর স্কেল প্রত্যাশী মাদরাসা শিক্ষক আবুল কাশেম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর মাদরাসা শিক্ষা অধিদপ্তর আমাদের কাঙ্ক্ষিত  উচ্চতর স্কেল প্রদান শুরু করেছে। মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন প্রায় দুই মাস ধরে মাধ্যমিক শিক্ষা অফিসে পড়ে আছে।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বলেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দাপ্তরিক ক্ষমতা সংক্রান্ত জটিলতার কারণে এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো সম্ভব হচ্ছে না।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ভুরুঙ্গামারীর বেসরকারি স্কুল ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা দূর করতে জেলা শিক্ষা অফিস থেকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ক্ষমতা প্রদানের একটি প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো হয়েছে

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে

আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২