ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ

ভারতে পালানোর সময় সীমান্তে নওগাঁর সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী গ্রেপ্তার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ১০:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

ভারতে পালানোর সময় সীমান্তে নওগাঁর সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পালানোর সময় সীমান্তে নওগাঁর সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় ডিবি পুলিশের হাতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভোরে সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ৩ আগস্ট শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি ডিবি) হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ সেপ্টেম্বর) রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিলো। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানান অপকর্ম করে আসছিলো। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলো মেহেদী। গেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পালানোর সময় সীমান্তে নওগাঁর সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪