ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ডায়মন্ড প্রবাসী গ্রুপের চাউল ও নগদ টাকা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ডায়মন্ড প্রবাসী গ্রুপের চাউল ও নগদ টাকা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ডায়মন্ড প্রবাসী গ্রুপের চাউল ও নগদ টাকা প্রদান

লোহা ( চট্রগ্রাম) থেকে তারেক আজিজ চৌধুরী
  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ডায়মন্ড প্রবাসী গ্রুপের চাউল ও নগদ টাকা প্রদান

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ  ডায়মন্ড প্রবাসী গ্রুপের চাউল ও নগদ টাকা প্রদান করেছে।

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এবারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারকে এক বস্তা করে চাউল ও নগদ টাকা  প্রদান করা হয়েছে।

অনেক পরিবার দুর্বিসহ অবস্থায় দিনাতিপাত করছেন। এসব মানুষের কথা বিবেচনা করে চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক ও ব্যবসায়ী সংগঠন “ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড”।

রবিবার (১৩ আগস্ট) সকালে এ সংগঠনের পক্ষ থেকে উপজেলা পাবলিক হলে লোহাগাড়ার ৯টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারকে ১ম ধাপে এক বস্তা করে চাউল এবং নগদ টাকা বিতরণ করা হয়।

ডায়মন্ড প্রাবসী গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক।

সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ডাইরেক্টর ও সামরাজ ট্রাভলস এন্ড ট্যুর’র চেয়ারম্যান মুহাম্মদ আবু ছিদ্দিক।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম,

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ভুঁইয়া, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ রাসু, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া প্রমুখ।

এছাড়াও সংগঠনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজিজ, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন, শিক্ষক নেতা আবদুল হক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানান এলাকার সচেতন মহল। তাদের দেয়া এক বস্তা চাউল ও নগদ টাকা পেয়ে অনেক খুশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!