ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি স্পাইওয়্যারের টার্গেট আল-জাজিরার সাংবাদিকরা শৈশবের কামড়ানোর অভ্যাস থেকেই টাইগার নাম পান অভিনেতা স্বর্ণের দাম কমাল বাজুস, ভরিতে সাশ্রয় ৩২৬৬ টাকা জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধী দলের নেতা -প্রধান মন্ত্রী  জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু আগামী এপ্রিলে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আলোচনা

ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের যৌথ উদ্যোগে গ্লোবাল ডেভেলপমেন্টে পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০১:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের যৌথ উদ্যোগে গ্লোবাল ডেভেলপমেন্টে পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের যৌথ উদ্যোগে গ্লোবাল ডেভেলপমেন্টে পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন

ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন যৌথভাবে পিএইচডি প্রোগ্রাম চালু করছে। এই প্রোগ্রামের মাধ্যমে গ্লোবাল ডেভেলপমেন্ট বা বৈশ্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নতমানের গবেষণার সুযোগ তৈরি হবে।

“পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট” বিষয়ে এই যৌথ ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করবে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং সোয়াস এর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ও ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এই উদ্যোগটি বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের অ্যাকাডেমিক সম্পর্ককে নতুন একটি উচ্চতায় নিয়ে গেছে।

       এই পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই শাসনব্যবস্থা, সামাজিক উন্নয়ন, এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে গবেষণা করার সুযোগ পাবেন।

 প্রোগ্রামটি ব্র্যাক ইউনিভার্সিটির বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে বাস্তবভিত্তিক গবেষণা অভিজ্ঞতা এবং সোয়াস এর বৈশ্বিক অ্যাকাডেমিক দৃষ্টিভঙ্গির এক অনন্য মিশেল।

ব্র্যাক ইউনিভার্সিটি এই প্রথম বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে ডক্টরাল প্রোগ্রাম চালু করলো। ২০২৩ সালের গ্রীষ্ম থেকেই এই উদ্যোগের প্রস্তুতি শুরু হয়। বিশ্ববিদ্যালয় দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন কোয়ালিটি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে এক সাথে কাজ করেছে।
এই যৌথ পিএইচডি প্রোগ্রাম এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গবেষণার সুযোগকে সহজলভ্য করবে। এবং এর ফলে পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থী সংখ্যা বাড়বে।

এই পিএইচডি প্রোগ্রামটি অত্যন্ত সহজ এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ডিজাইন করা হয়েছে। ব্র্যাক এবং সোয়াস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ তত্ত্বাবধানে গবেষণা পরিচালিত হবে। গবেষণার প্রয়োজনে শিক্ষার্থীরা ব্র্যাক এর বিস্তৃত মাঠ পর্যায়ের অবকাঠামো ব্যবহার করতে পারবেন। সেই সাথে, শিক্ষার্থীরা তাদের চাহিদা ও গবেষণার প্রয়োজন অনুযায়ী লন্ডন বা ঢাকায় থেকে গবেষণা করতে পারবেন।

প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এটি একটি অসাধারণ উদ্যোগ। ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের সোয়াস এর মধ্যে এই উচ্চশিক্ষাভিত্তিক আন্তর্জাতিক কোলাবোরেশন শুরু হতে যাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই উদ্যোগের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।”

   সোয়াস এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর অ্যাডাম হাবিব বলেন, “এই নতুন কোলাবোরেশন আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার পথে বিদ্যমান বাধা দূর করে বৈশ্বিক উন্নয়নকে সামনে এগিয়ে নিতে চাই আমরা। ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে এই কোলাবোরেশনের মাধ্যমে আমরা এমন একটি গবেষণামূলক পরিবেশ গড়ে তুলতে চাই, যা আমাদের সময়ের গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান দিতে সক্ষম হবে।”

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “এই উদ্যোগ আমাদের লক্ষ্যের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ- যা হচ্ছে গবেষণাভিত্তিক গবেষণার মাধ্যমে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। এই প্রোগ্রামটি বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈশ্বিক উন্নয়ন নিয়ে গভীরভাবে যুক্ত হওয়ার এবং বৈশ্বিক নীতিনির্ধারণে ভূমিকা রাখতে অনন্য সুযোগ প্রদান করছে।”

সোমবার, ১৬ জুন ২০২৫ সোয়াস এর লন্ডন ক্যাম্পাস ও ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে একযোগে এই যৌথ পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোয়াসের লন্ডন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রফেসর অ্যাডাম হাবিব ও তামারা হাসান আবেদ। লন্ডনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

অপরদিকে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ শিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ।

১৭-৬-২০২৫ তারিখে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের যৌথ উদ্যোগে গ্লোবাল ডেভেলপমেন্টে পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫