ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ব্র্যাক ইউনিভার্সিটির ৫৭ জন শিক্ষক পেলেন ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৫’

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটির ৫৭ জন শিক্ষক পেলেন ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৫’

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটির ৫৭ জন শিক্ষক পেলেন ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৫’

উচ্চমানের গবেষণার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল, ২৪ এপ্রিল ২০২৫, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৫৭ জন শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত এসব শিক্ষক ১৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে ৭৪টি প্রবন্ধ স্কোপাস এর কিউ ওয়ান জার্নালের শীর্ষ ১০ শতাংশ এবং বাকি ৭১টি শীর্ষ ১৫ শতাংশের মধ্যে থাকা জার্নালে প্রকাশিত হয়েছে।

স্কোপাস একটি আন্তর্জাতিক মানের গবেষণা ডেটাবেস, যেখানে স্বীকৃত ও রিভিউকৃত জার্নাল, সম্মেলনের গবেষণাপত্র ও পেটেন্টের তথ্য সংরক্ষিত থাকে। গবেষণায় ফলপ্রসু অবদান রাখার কারণে কিউ ওয়ান জার্নালসমূহ বিশ্বব্যাপী সমাদৃত।

পুরস্কারপ্রাপ্ত গবেষণাগুলোর বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও বহুমাত্রিক-যেমন ব্যবসার সহজীকরণ, মানসিক স্বাস্থ্য ও নতুন রোগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, ভাষার বিবর্তন এবং তথ্যপ্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের ব্যবহার।

     ব্র্যাক ইউনিভার্সিটি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে। এই গবেষণাগুলো জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দারুণ প্রশংসিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

পোশাক খাত নিয়ে পরিচালিত গবেষণাসমূহ বৈশ্বিক বাণিজ্যে ফলপ্রসু ভূমিকা রাখছে। ভ্যাকসিন সংরক্ষণের পদ্ধতি গবেষণা খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। রোহিঙ্গা জনগোষ্ঠী ও অভিবাসন নিয়ে গবেষণা তরুণদের যুক্ত করছে বৈশ্বিক আলোচনায়।

আর শহরের উঁচু সড়ক যেমন ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গবেষণা নগর পরিকল্পনায় নতুন নতুন সমাধান দিচ্ছে।

এই গবেষণাগুলো ব্র্যাক ইউনিভার্সিটির কৌশলগত স্তম্ভ “রিসার্চ ফর ইমপ্যাক্ট”-এর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। যার লক্ষ্য হলো গ্লোবাল সাউথ থেকে নেতৃত্ব দিয়ে গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কার্যকর সমাধান বের করা।

   “ব্র্যাক ইউনিভার্সিটির বিশেষত্ব হলো-আমাদের শিক্ষা ও গবেষণার ভিত্তি গড়ে উঠেছে মানব উন্নয়নের উপর”-বলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

“বাংলাদেশ সরকার ব্র্যাক ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকে। গবেষণামুখী উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ব্র্যাক ইউনিভার্সিটি অক্লান্ত কাজ করে যাচ্ছে”-অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিডিডিআরবি-র জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান।

ব্র্যাক ইউনিভার্সিটি অফিস অফ কমিউনিকেশন্স ২৫-০৪-২০২৫ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটির ৫৭ জন শিক্ষক পেলেন ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৫’

আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫